এ কোন তালের তালাক!
সামনে দিয়ে হাঁটার অভিযোগে স্ত্রীকে তালাক দিয়েছেন সৌদি আরবের এক ব্যক্তি। আগে যেতে কয়েকবার নিষেধ করার পরেও তাঁর স্ত্রী কথা শোনেননি। তাই তিনি বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নেন। সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনা ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে। এতে দম্পতি, বিশেষ করে সদ্য বিবাহিত ব্যক্তিদের মধ্যে কাউন্সেলিং-সেবা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে।
স্ত্রীকে তালাক দেওয়া ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি তাঁর স্ত্রীকে কয়েকবার সতর্ক করেন। কিন্তু স্ত্রী কথা না শোনায় তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
আরেকটি পৃথক ঘটনায় আরেক ব্যক্তি খাওয়ার সময় ভেড়ার মাথা ঠিকমতো হাজির না করায় স্ত্রীকে তালাক দেন। ওই ব্যক্তি কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করেছিলেন। রাতের খাবারের প্রধান অংশ ছিল ভেড়ার মাথা। কিন্তু তাঁর স্ত্রী ওই খাবার পরিবেশন করতে ভুলে যান। তাঁর স্ত্রী অভিযোগ করেন, অতিথি চলে যাওয়ার পর ওই ব্যক্তি রেগে গিয়ে তাঁকে অপদস্থ হতে হয়েছে বলে অভিযোগ করতে থাকেন।
আরেকটি ঘটনায় বিয়ের পর মধুচন্দ্রিমার সময় স্ত্রী পায়ে বালা পরেছিলেন বলে তাঁর স্বামী তাঁকে তালাক দিয়েছেন।
কাজি হুমুদ আল শিমারি বলেন, গত দুই বছরে বিচ্ছেদের ঘটনা বেড়ে গেছে। এর পেছনে নানা কারণ আছে। এর মধ্যে সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বিবর্তন ও আধুনিক প্রযুক্তিও রয়েছে।
সৌদি আরবের সামাজিক পরামর্শক লতিফা হামিদ বলেন, পরিবারের উচিত তরুণ নারী-পুরুষকে শিক্ষিত করে তোলা। এ ছাড়া মানসিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা ও সচেতনতায় উৎসাহ দেওয়া। এতে ভবিষ্যৎ দম্পতিকে সমস্যা থেকে সুরক্ষিত রাখবে।
এ কোন তালের তালাক!
Reviewed by সম্পাদক
on
August 22, 2017
Rating:
Reviewed by সম্পাদক
on
August 22, 2017
Rating:

No comments: